সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৬:২২আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:১৬

রাজধানীর সিদ্দিকবাজারে অবস্থিত রোজ মেরিনার্স নামে ছয়তলা মার্কেট কাম আবাসিক ভবনকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের ১২ সদস্যের একটি টিম সিদ্দিকবাজারের ওই মার্কেট পরিদর্শন করে। পরিদর্শন শেষে মার্কেটটিকে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার (মিডিয়া) তথ্যটি নিশ্চিত করেন। সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হালদার জানিয়েছেন, ভবনটিতে ২টি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির দোতলা পর্যন্ত মার্কেট এবং ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই।

তিনি আরও জানান, অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। পরিদর্শন টিমের ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হালদার জানান, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে এটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম