হাজারীবাগ থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ২২:০২আপডেট : ১৮ মে ২০২৩, ২২:৩৬

রাজধানীর হাজারীবাগ থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামের বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) সকালে ছোট ভাইয়ের মরদেহ দেখে বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ওই বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাফি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ আজ সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৯৯-এ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে হাজারীবাগের বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থঅকতে পারে। তবে সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাতে ওসি জানান, মৃত রাফি পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. ইসহাক। দুই ভাই এক বোনের সবার ছোট ছিল।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম