পেঁয়াজের দাম বাড়ছেই

আসাদ আবেদীন জয়
১৯ মে ২০২৩, ১১:৫৪আপডেট : ১৯ মে ২০২৩, ১৫:০৭

বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁতে চলেছে। আকারে তুলনামূলক ছোট ও ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকার দরে। এতে বিপদে পড়েছে সাধারণ মানুষ। কিছুদিন আগেও তিন কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়। কিন্তু এখন সেই দামে পাওয়া যাচ্ছে এক কেজি।

শুক্রবার (১৯ মে) মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা যায় মূল্য বৃদ্ধির এ চিত্র। পেঁয়াজের এই মূল্য বৃদ্ধিতে মানুষের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দোষারোপ করছেন ব্যবসায়ীদের। তাদের দাবি সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। পেঁয়াজ ছাড়া বাজারে সবজি, মাছ-মাংস ও মুদি দোকানের জিনিসপত্রের দাম রয়েছে মোটামুটি আগের মতোই।

আজকের বাজারে আলু ৪০ টাকা, পেঁয়াজ ৮০-৯৫ টাকা, আদা ২৬০-৩২০ টাকা ও  রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ছেই

একটি বাড়ির কেয়ারটেকারের কাজ করেন টিটু। বাড়ির মালিকের যাবতীয় বাজার তারই করা হয়। তিনি বলেন, রোজার আগে পেঁয়াজ কিনেছি ১০০ টাকায়, আজকে কিনলাম ৮৪ টাকা কেজি।  চার-পাঁচদিন আগে কিনেছি ৭০ টাকা কেজিতে। দাম বেড়েই চলছে। আমি যেহেতু অন্যের বাজার করি আমার পড়তে হয় বিপদে। প্রতিদিন দাম ভিন্ন বললে তারা (মালিক) অন্যরকম ভাবে।

বাজার করতে আসা আরেক ব্যক্তি বলেন, ৮০ টাকার নিচে বাজারে পেঁয়াজ নেই। এভাবে হলে আমরা কীভাবে চলবো?

পেঁয়াজ বিক্রেতা মো. ফারুক হোসেন বলেন, এখন পেঁয়াজের দাম কিছুটা বেশি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে না তাই এখন বাড়তি আছে।

রশিদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, এবার দেশে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তবুও সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলছে ইন্ডিয়ান পেঁয়াজ নেই বলে। পেঁয়াজের দাম বাড়ছেই

আজকের কাঁচাবাজারে সবজি বিক্রি হচ্ছে আগের দরেই।  পেঁপে ৮০ টাকা, বেগুন  ৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ৭০-১২০ টাকা,  টমেটো ৪০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,  চাল কুমড়া ৬০ টাকা,  ঢেঁড়স ৬০-৮০ টাকা, পটল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা,  ধুন্দল ৮০ টাকা, সজনে ১৬০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি।

ইলিশ মাছ ১৭০০-২০০০, রুই মাছ ৩০০-৪০০, কাতল মাছ ৪৫০-৫০০, কালিবাউশ মাছ ৫০০-৫৫০, চিংড়ি মাছ ৭০০-৯০০, কাঁচকি মাছ  ৫০০, টেংরা মাছ ৭০০, পাবদা মাছ ৪০০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৯৮-২১৫, দেশি মুরগি ৬৮০, গরুর মাংস ৭৮০ টাকা কেজি।

মাছ বিক্রেতা নিতুন বলেন, এখন চিংড়ি মাছের দাম বেশি। এবার খরার কারণে বিলে মাছ হয়নি। তাই দাম বেশি। তবে কিছুদিন পর দাম কমে যাবে।

এছাড়া মুদি দোকান ঘুরে জানা যায় চিনি, তেল ডালের মতো দ্রব্যাদির দাম। এসব পণ্যের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। মুসরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯৫ টাকা, ছোলা ৮৫ টাকা, চিনি ১৩০ টাকা, খোলা আটা ৫৭ টাকা, খোলা ময়দা ৬৩ টাকা,  সয়াবিন তেল (প্যাকেট) ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৮৮ টাকা ও খোলা সরিষার তেল ২৫০ টাকা লিটার। পেঁয়াজের দাম বাড়ছেই

 

/এএজে/এমএস/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম