কারখানা চালুসহ ৩ দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৩, ১৮:২৭আপডেট : ১৯ মে ২০২৩, ১৮:২৭

সাভারের আশুলিয়ার বলিভদ্র বাজারে অবস্থিত এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড চালুসহ তিন দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন কারখানাটির চাকরিচ্যুত শ্রমিকরা। শুক্রবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক কর্মচারীবৃন্দে’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সামবেশে এসব দাবি জানান তারা। এতে সহযোগিতা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শ্রমিকদের দাবিগুলো হলো: বেআইনিভাবে বন্ধ করা এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড অবিলম্বে চালু করা; সরকার ঘোষিত গেজেট অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান বাস্তবায়ন করা; এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন-ভাত ও পাওনাদি পরিশোধ করা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ মে কোনও প্রকার নোটিশ না দিয়ে এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে এবং পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ কারখানা বন্ধের কারণে কারখানার দুই শতাধিক শ্রমিক বর্তমানে চরম অমানবিক জীবন যাপন করছেন। অনাহারে-অর্ধাহারে রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা।

বক্তারা আরও বলেন, কারখানাটি শুধু বন্ধই করা হয়নি, বরং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি না দিয়ে বেআইনিভাবে শ্রমিকদের এত দিন বঞ্চিত করা হয়েছে। ২০১৮ সালে সরকার গেজেট করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। অথচ এই শ্রমিকদের মাসিক চার থেকে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হতো। কারখানার মালিক প্রভাব খাটিয়ে শ্রম আইন ভঙ্গ করেছেন।

তারা বলেন, তাই অবিলম্বে কারখানাটি খুলে দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন কারখানাটির শ্রমিকরা। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে কারখানা চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে কারখানাটি ও শ্রম অধিদফতর ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক রোজিনার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস, শ্রমিকনেতা আহমেদ জীবন, আনিসুর রহমান আনিস, আব্দুল আওয়াল প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম