সেপটিক ট্যাংকে ৬ টুকরা মরদেহ: নিহতের স্ত্রীসহ ইমামের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৬:৩৯আপডেট : ২১ মে ২০২৩, ১৬:৩৯

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগী আজহারের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের বিচার শুরু হয়েছে।

রবিবার (২১ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠন শুনানি শুরু হয় তাদের উপস্থিতিতে। শুনানিতে আইনজীবী তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদে ৩৩ বছর ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রহমান। নিহত আজহারের ছেলে আরিয়ান মসজিদটির মক্তবে পড়াশোনা করতো। আজহারও তার কাছে কুরআন শিক্ষা গ্রহণ করতেন। এই সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল। এমনকি আজহারের স্ত্রীর প্রতি আগ্রহ ছিল আব্দুর রহমানের। বিষয়টি জানার পর ২০২১ সালের ১৯ মে আব্দুর রহমানকে নিষেধ করতে মসজিদে যান আজহার। এ সময় আব্দুর রহমানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজহারের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আব্দুর রহমান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যার ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ছয় টুকরা করে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। এরপর সে মসজিদে নিজের রুমেই অবস্থান করছিল। এ ঘটনায় নিহতের ভাই হাসান বাদী হয়ে দক্ষিণ খান থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ২৩ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম