লবণ ব্যবসার আড়ালে ইয়াবা কারবার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৭:৩৮আপডেট : ২১ মে ২০২৩, ১৭:৩৮

রাজধানীর মিরপু‌র থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মো. ফয়েজ আলম (৩৯) নামে একজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে মিরপুর থানা পুলিশ। শনিবার (২০ মে) তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে সে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে।

উদ্ধার করা ইয়াবা

রবিবার (২১ মে) বিকালে এসব তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে মাদকসহ ফয়েজকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সাভারে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসীন আরও জানান, শ‌নিবার রাতে গ্রেফতারের সময় যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিল ফয়েজ। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম