মেট্রোরেলের টিকিট ভ্যাটমুক্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১২:৩২আপডেট : ২৩ মে ২০২৩, ১২:৩২

ঢাকার গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হচ্ছে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত অব্যাহতি সুবিধা মিলবে। গত ২৮ ডিসেম্বর থেকে এই সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে মেট্রোরেল টিকিটের ওপর ভ্যাট আরোপ করা হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

গত ২১ মে এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ হাসমত আলী সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন এবং মেট্রোরেল যানজট নিরসনে বড় ভূমিকা রাখে। এছাড়া এই গণপরিবহনকে জনপ্রিয় করতে যাত্রীদের ব্যয় সাশ্রয় করা দরকার।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন।

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে মেট্রোরেল কোম্পানিকে ভ্যাট আরোপের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু তখন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি ভ্যাট দিতে রাজি হয়নি। তাদের যুক্তি—মেট্রোরেলে অভিজাত শ্রেণির মানুষ ভ্রমণ করেন না, বরং সব ধরনের মানুষ তাতে ভ্রমণ করেন।

মেট্রোরেল কোম্পানির এ জবাব পাওয়ার পর সম্প্রতি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে এ–সংক্রান্ত নির্দেশনা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়। এখন এনবিআর এ নতুন নির্দেশনা দিয়েছে। সে ক্ষেত্রে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসবে না।

গত ডিসেম্বর মাস থেকে প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। সব স্টেশন চালু হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে। সে ক্ষেত্রে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি সূত্রে জানা গেছে, মেট্রোরেলে বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ৮-৯ হাজার যাত্রী পরিবহন হয়। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ২৫ হাজারের কিছু বেশি যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম