র‌্যাব ডিজির মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৭:১৬আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:২৯

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস ক্যাডারের (পুলিশ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২০২৩ সালের ৫ জুন থেকে পরবর্তী এক বছর মেয়াদে সবেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এম খুরশীদ হোসেন র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে তার জন্ম।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম