বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ১৯:২৩আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:৫৮

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সৈকতসহ ১২ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. জুয়েল, মজিবুর রহমান সানজু, মো. রুবেল হোসেন, মো. জিয়াউল ইসলাম, মো. জুয়েল, আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, শিকদার হোসেন, মো. সিদ্দিক, মোহাম্মদ রাসেল, রুবেল, মোহাম্মদ শাহিন, তারেকুল ইসলাম।

বুধবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।

ছবি: সাজ্জাদ হোসেন

এদিন ২৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সৈকতসহ ১২ জনকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ ১৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছবি: সাজ্জাদ হোসেন

এর আগে মঙ্গলবার (২৩ মে) সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির পদযাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশবক্স ভাঙচুর করেন। এ সময় বিআরটিসির একটি বাস ভাঙচুর করা হয় এবং তাতে আগুন দেওয়া হয়।

হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করে। মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

১০ দফা দাবি আদায়, দলের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছিল বিএনপি।

/এমকেআর/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম