‘ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ১৭:৪০আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:৪০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমসাময়িক অনেক দেশের তুলনায় আমাদের ডেঙ্গু পরিস্থিতি ভালো হলেও  ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘বর্ষাকালে জমা পানিতে যেন এডিস মশা জন্মাতে না পারে, সবাইকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (২৫ মে) এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তাজুল ইসলাম বলেন, ‘বর্তমান পৃথিবীর অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেরও শিল্পায়ন শুরু হয়েছে পোশাক শিল্পের মাধ্যমে।’ এ প্রসঙ্গে তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, ‘জাপান এখন হাইটেক বা প্রযুক্তিগত জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।’

আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব।’ এ সময় তিনি ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধ, নদীর দূষণ, যানজট সমস্যা, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম প্রমুখ।

 

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম