ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি মাদ্রাসা শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৯:২৩আপডেট : ২৭ মে ২০২৩, ১৯:২৩

আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শনিবার (২৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বিএমজিটিএ’র অন্য দাবিগুলো হলো– মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা দেওয়া; আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া; সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিক্যাল ও বাড়ি ভাড়া দেওয়া; বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু; সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড দেওয়া; ইএফটি’র মাধ্যমে বেতন দেওয়া; প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়া এবং মাদরাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

সংগঠনের মহাসচিব শান্তা ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন– স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদি হাসান সরকার ফিরোজ আলম, মো এলিন তালুকদার প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম