‘ছেলে হত্যা’র বিচারের আগেই চলে গেলেন দুরন্ত বিপ্লবের মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১১:৫০আপডেট : ২৮ মে ২০২৩, ১১:৫০

আওয়ামী লীগ নেতা ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের রহস্যজনক মৃত্যুর পর এবার চলে গেলেন তার মা রোকেয়া আক্তার খাতুন (৭০)। শনিবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রবিবার (২৮ মে) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব।

তিনি বলেন, ‘দূরন্ত বিপ্লব আমার মায়ের প্রথম সন্তান। তাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। পাশাপাশি আমরা মৃত্যুর সঠিক তদন্তের জন্য দুই মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু কোনও সহায়তা পাচ্ছিলাম না। এই বিষয়টা নিয়েও মা অনেক কষ্ট পেতেন।’

দুরন্ত বিপ্লব প্রায় দুই যুগ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিতে এখন আগের মতো সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে কেরানীগঞ্জের বাস্তায় সোনামাটি অ্যাগ্রো ফার্ম নামে একটি কৃষি খামার চালাচ্ছিলেন তিনি।

দুরন্ত বিপ্লবের লেখা বইয়ের মোড়ক উন্মোচনের প্রধানমন্ত্রীর সঙ্গে রোকেয়া আক্তার খাতুন (ডানে) ও শাশ্বতী বিপ্লব (বামে)

২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন; দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করে তার পরিবার। এরপর ১২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এটিকে দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করে।

দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ মে) সংকলনটি প্রকাশ ও হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুরন্ত বিপ্লবের মা। শাশ্বতী বিপ্লব বলেন, ‘সংবাদ সম্মেলনের পরে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে বাসায় আনা হলে রাত একটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

দুরন্ত বিপ্লব (ফাইল ছবি)

চিকিৎসকের বরাত দিয়ে শাশ্বতী আরও বলেন, ‘শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন মসজিদে নামাজে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ছেলে দূরন্ত বিপ্লবের পাশে শায়িত হবে মা রোকেয়া আক্তার খাতুন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম