তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য নিয়ে আইনজীবীদের হাতাহাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৮:০৪আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:০৪

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় এজলাসে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। থেমে থেমে কয়েক ঘণ্টা চলে এই সংঘর্ষ।  

তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য নিয়ে আদালতে আইনজীবীদের হাতাহাতি

মঙ্গলবার (৩০ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে দুপুর ২টার পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত কক্ষে অবস্থান নিলে তৈরি হয়  অচলাবস্থার। এসময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।

তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য নিয়ে আদালতে আইনজীবীদের হাতাহাতি

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী জানান, সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের ভেতরে ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের কয়েকজন বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। এরপর আদালতের বাইরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীদের হাতাহাতি

এদিকে আদালতের বাইরে আওয়ামীপন্থী আইনজীবীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৬টায় প্রতিবেদন লেখার সময়ও এ অচলাবস্থা চলছিল।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীদের হাতাহাতি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীদের হাতাহাতি

ছবি: মহিউদ্দিন খান রিফাত।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম