ফোবানা সম্মেলন সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৯:১৩আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:১৩

উত্তর আমেরিকায় বসবাসরত বাঙ্গালিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা-ফোবানা’র দুইদিনব্যাপী ৩৭তম সম্মেলন হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের নিউ হেভেন শহরের অমনি হোটেলে ২ এবং ৩ সেপ্টেম্বর সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেটিকাট (বাক)।

বুধবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেটিকাট (বাক) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বাকের সভাপতি নুরুল আলম নুরু বলেন, ফোবানা উত্তর আমেরিকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত একটি সংগঠন। এই সংগঠনের তত্ত্বাবধানে প্রতিবছর আমেরিকার বিভিন্ন স্টেটে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ৩৭তম ফোবানা সম্মেলনের দায়িত্ব নিয়েছে বাক। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য— বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে উত্তর আমেরিকায় প্রসার করা।

তিনি বলেন, এবারের সম্মেলনে থাকবে দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা, সমসাময়িক বিষয়ের উপর একাধিক সেমিনার, বিজনেস সেমিনার, বিভিন্ন ধরনের শাড়ি, গয়না, সালোয়ার কামিজ ও রকমারি খাবারের স্টল। এছাড়া দেশ এবং প্রবাসের শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ করপোরেট বিজনেস প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যে সকল সংগঠন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য নির্দিষ্ট সময়ের পরিবেশনা থাকবে।

তিনি আরও বলেন, করোনার সময় ফোবানা যুক্তরাষ্ট্রে বিভিন্ন জনসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল ফ্রি কোভিড টেস্ট, বিভিন্ন পরিবারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান। এছাড়া কানটিকাটে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থরক্ষায় বাক কাজ করে থাকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. মাহবুব উল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফোবানার স্টিয়ারিং কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাকসুদুল হক চৌধুরী প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম