মানসম্পন্ন প্রকৌশল কাজ টেকসই উন্নয়ন নিশ্চিত করবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৪:০৫আপডেট : ০১ জুন ২০২৩, ১৪:১০

গুণগত মানসম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন হলে সে উন্নয়নের সুফল সবাই পায়।

মঙ্গলবার (১ জুন) ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত ২৩০টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির শুভ উদ্বোধন, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মানুষের চাহিদা অফুরন্ত, সেই অফুরন্ত চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার মাধ্যমে কাজ করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কাজ করছে। আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরি কারণ এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই হয় না, বহির্বিশ্বে জাতি হিসেবে আমাদের সম্মান বাড়ে। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরও অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোয় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়া করাতে হলে সবাইকে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

বৈদেশিক ঋণের বিষয়ে তাজুল ইসলাম বলেন, একটা সময় ঋণ নিতে আমাদের উন্নয়ন সহযোগীদের কাছে ধরনা দিতে হতো। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নিই এবং সেই অর্থ কোথায় জনগণের কল্যাণে ব্যয় হবে, তাও আমরা নির্ধারণ করি। তা ছাড়া ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক