সাতক্ষীরা পৌর মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২৩:৫৮আপডেট : ০২ জুন ২০২৩, ০০:০৬

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার আগামী ৬ জুনের মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

এদিন আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকাণ্ডের প্রতি উষ্মা প্রকাশ করে বলেন, ‘হাইকোর্টকে হাইকোর্ট দেখান, তাৎক্ষণিকভাবে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ প্রতিপালন করেন, এটির ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের জেলে পাঠানো হবে।’

পরে সহকারী অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৬ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদ চিতশীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন। যার ধারাবাহিকতায় তার পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম