যাত্রাবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৩:৪৬আপডেট : ০২ জুন ২০২৩, ১৩:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন–মো. মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)।

বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাতে ঘটনা দুটি ঘটে। শুক্রবার ভোরে দুই জনই মারা যায়। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়া জানান, শুক্রবার ভোর পোনে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস মো. মিরাজ মিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য পথচারীরা থানায় সংবাদ দেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ছেলেটি পোষাক কারখানায় কাজ করতো। তার বাবার নাম মো. লোকমান মিয়া। গ্রামের বাড়ি চাদপুর জেলায়। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

অপরদিকে, একই থানা এলাকায় সময় পরিবহনের বাসচালক মো. সেলিম (২৩) গাড়ি বন্ধ করে রিকশা দিয়ে হেলপার সাদ্দামকে নিয়ে শনিরআখড়া যাচ্ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে মাতুয়াইল হাসেম রোড এলাকায় পেছন দিক থেকে ঠিকানা পরিবহনের একটি বাস তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে তারা দুই যাত্রীসহ রিকশাচালক আহত হয়। গুরুতর আহত হয় সেলিম। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হেলপার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম