ধানমন্ডি লেকের পানিতে ভাসছিল শিশুর মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১১:২৩আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:২৩

রাজধানীর ধানমন্ডির লেক থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ১২ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট। 

শনিবার (৩ জুন) সকালে মরদেটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজ সকালে খবর পেয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল ৭টায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। 

লেকের পাড়ে একটি কালো শার্ট ও এক জোড়া জুতা পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান এসআই। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম