পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৮:৫৯ আপডেট : ০৪ জুন ২০২৩, ১৮:৫৯

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার (৪ জুন) পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দফতরের সকল স্তরের সেনা সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

তিনি শনিবার বান্দরবানে যান এবং রবিবার (৪ জুন) পরিদর্শন শেষে ঢাকায় ফিরে আসেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পরিদর্শনের সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বান্দরবান রিজিয়ন সদর দফতরের সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সকল স্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
সর্বশেষ খবর
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’