কোনও সরকারই দেশে ভালো হাসপাতাল করতে পারেনি: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ১৬:০১আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:০১

পূর্বের ও বর্তমান কোনও সরকারই দেশে একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

চিকিৎসার জন্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রিটের শুনানিকালে সোমবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো.শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুনানিকালে নিতাই রায় চৌধুরী আদালতকে বলেন, ‘হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এ কারণে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আজিজুল বারী হেলালের লিভারে সমস্যা হয়েছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।’

এ সময় হাইকোর্ট নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ করে বলেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতি করেন। আপনারা অনেকদিন শাসন করেছেন, কিন্তু একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেননি। বর্তমানে যারা শাসন করছে, তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, ‘কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্র লোকের যাওয়ার পরিবেশ নেই। এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে ‘

এরপর আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিটের আদেশের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম