আন্তর্জাতিক ১০ ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনলো ডিএক্স গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ০১:৫০আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৫০

দেশের বাজারে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার ঘোষণা দিয়েছে ডিএক্স গ্রুপ। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা আসে।

গ্রো উইথ ডিএক্স- প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি ডিলার, রিটেইলার, পার্টনার, ইন্ডাস্ট্রি পার্টনার, ব্যাংকার, টেলিকমিউনিকেশান পার্টনার ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডিএম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন। 

অনুষ্ঠানে ডিএক্স গ্রুপ লাইফস্টাইল পণ্যের মধ্যে ভারতের এক নম্বর অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, বৈশ্বিকভাবে চতুর্থ বৃহত্তম অডিও ব্র্যান্ড কিউসিওয়াই, বৈশ্বিকভাবে ষষ্ঠ বৃহত্তম ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিটসহ ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভি, রিভারসং, এনারজাইজার ইত্যাদি ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের চোয়ারম্যান ডিএম মজিবর রহমান তার বক্তব্যে দেশের প্রযুক্তিপ্রেমীদের নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়মিতভাবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ‘ আমরা বিখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এ ছাড়া আমরা আমাদের পার্টনার, রিটেইলার ও ডিস্ট্রিবিউটারদের ন্যায্য দামে বিশ্বখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।’ 

অনুষ্ঠানে ৩টা নতুন ভেঞ্চার চালুর ঘোষণা দেয় ডিএক্স গ্রুপ কর্তৃপক্ষ। এগুলো হলো-হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার রিটেইল চেইন- লাইফ প্লাস, ডিজিটাল লাইফস্টাইল রিটেইল চেইন এবং মাল্টিকুইজিন চেইন রেস্টুরেন্ট শাটল ক্যাফে।

অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের ইকোসিস্টেমের সঙ্গে পার্টনারশিপ বা ব্যবসা করার কারণে ডিলার ও পার্টনাররা কীভাবে উপকৃত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

/এইচএএইচ/ /এসপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম