সেভ দ্য রোডের প্রতিবেদন

মে মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৮:২৪আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:২৪

চলতি বছরের শুরুতে সড়ক দুর্ঘটনা কমলেও মে মাসে বেড়েছে ৪৯ শতাংশ। এ মাসে ৫ হাজার ৫০০ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৩১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন।

বুধবার (৭ জুন) সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২২টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন, আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত এক হাজার ৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৮৭ জন, নিহত ৫০ জন। এক হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনায় আহত এক হাজার ৭৫২ এবং নিহত হয়েছেন ৬২ জন। এক হাজার ৬০৫টি বাস দুর্ঘটনায় আহত এক হাজার ৮৫৩ এবং নিহত হয়েছেন ২৬৩ জন। নাসিমন-করিমনসহ অন্যান্য তিন চাকার বাহনে এক হাজার ৩৩৭টি দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৭৪৪ এবং নিহত হয়েছেন ২৫৬ জন।

এতে আরও বলা হয়, ১-৩০ মে পর্যন্ত ৫২টি নৌ দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৭ জন, নিহত ১১ জন। এ সময় ৪১টি রেল দুর্ঘটনায় আহত ৫৮, নিহত হয়েছেন ২১ জন। আকাশপথে কোনও দুর্ঘটনা ঘটেনি।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম