তেলাপোকা মারার ওষুধে ২ ভাইয়ের মৃত্যু: কোম্পানির এমডি-চেয়ারম্যান রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৭:৩৬আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭:৩৬

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় মারা যায় দুই ভাই। তাদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডে’র চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জুন) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ মামলায় গত ৬ জুন স্প্রে-ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় গত রবিবার (৪ জুন) ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।

পুলিশ জানায়, নিজের বাসার পোকামাকড় মারার জন্য মোবারক হোসেন ‘ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা। সেই ঘটনায় ওই দুই কিশোরের মৃত্যু হয়।

আরও পড়ুন:

তেলাপোকার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু: পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি গ্রেফতার

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক