চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৪:৪৫আপডেট : ০৯ জুন ২০২৩, ১৪:৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ থেকে আগুন ধরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন­– রিকশাচালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টকর্মী বুলবুলি বেগম (৪৫), ছেলে মো. টুটুল (২৫), মেয়ে সনিয়া আক্তার (২২) ও নাতনী মেহেজাবিন (৭)।

সালামের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ, সনিয়ার ৪২ শতাংশ ও মেহেজাবিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধ পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক।

ফতুল্লার কাশিপুর শেখবাড়ির মালিক সোহাগ জানান, শুক্রবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে একটি বিস্ফোরণের শব্দ হয়ে ওই রুমটিতে আগুন লেগে যায়। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করি। চার্জার ফ্যান বিস্ফোরিত হয়ে এ আগুন লাগতে পারে বলে ধারণা করছি আমরা। আজ শুক্রবার বন্ধের দিন, একারণে সবাই ঘুমিয়ে ছিল। বাড়িটি একতলা বলেও জানান তিনি।

দগ্ধ ওই পরিবারটির গ্রামের বাড়ি নাটোর জেলায়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক