নিঃশর্ত ক্ষমা না চাইলে ডেইলি স্টারের বিরুদ্ধে মামলা করবেন মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ১২:৫২আপডেট : ১০ জুন ২০২৩, ১২:৫৯

মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় নিঃশর্ত ক্ষমা না চাইলে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের আইনজীবীরা।

শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজারে বিএসইসি ভবনে অবস্থিত লেক্স কাউন্সিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে তার আইনজীবীরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, গত ১৩ মে ডেইলি স্টার একটি লেখা প্রকাশ করে। ওই লেখায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও এর মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে হেয় করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন ডেইলি স্টারকে আমরা মেয়রের পক্ষে একটি আইনি নোটিশ পাঠাই। নোটিশে আমরা অনলাইনে থাকা লিংক সরিয়ে ফেলতে, নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি রিপোর্ট প্রকাশ করতে এবং মানহানিকর ওই রিপোর্টের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলি।

গত ৮ জুন ডেইলি স্টার আমাদের আইনি নোটিশের বিষয়ে তাদের জবাব পত্রিকায় প্রকাশ করে। যেখানে তারা নিজেদের লেখার সপক্ষে বক্তব্য রেখেছেন। আমাদের নোটিশ মতে তারা লিংক সরিয়ে ফেলেছেন। কিন্তু এখনও ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ করেননি এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করেননি।

ফলে নোটিশে থাকা অবশিষ্ট সময়ের মধ্যে তারা ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান না করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার তাপসের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব, ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাব্বী ও ব্যারিস্টার ইমরানুল কবীর উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জুন মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিন জনকে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নোটিশে ডেইলি স্টার কর্তৃপক্ষের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়। অন্য দুই জন হলেন-ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও সংশ্লিষ্ট লেখক নাজিবা বাশার।

ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিশ পাঠান।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম