সরকারি চাকরিতে কোটা বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ১৬:৫৮আপডেট : ১০ জুন ২০২৩, ১৭:০১

‘যে প্রতিবন্ধী ব্যক্তিরা লিখতে-পড়তে জানে না তাদেরকে কীভাবে চাকরি দেবো।’ বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর এমন মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তার পদত্যাগের জানিয়েছেন তারা। পাশাপাশি সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বরাদ্দ ও মাসিক ভাতা ১০ হাজার টাকা প্রদানের দাবি জানান এই জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসূচিতে হামলা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান। এই মানববন্ধনের আয়োজন করে ‘প্রতিবন্ধী ব্যক্তি অধিকার পরিষদ’।

এ সময় তারা গত ৪ জুন শাহবাগে অনুষ্ঠিত বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানান।

বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিরা ভিক্ষা নয়, ভাতা চায় জানিয়ে প্রতিবাদকারীরা বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতা দেওয়া হয়, তা ভিক্ষার সমতুল্য। মাত্র ৮৫০ টাকা মাসিক ভাতা দিয়ে একজন সাধারণ মানুষেরই জীবন-যাপন করা কষ্টকর। সেখানে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী কীভাবে তাদের জীবন নির্বাহ করবে? তাই আমরা প্রতিবন্ধীদের জন্য ১০ হাজার টাকা, মধ্যম প্রতিবন্ধীদের জন্য ৫ হাজার টাকা এবং লঘু প্রতিবন্ধীদের জন্য ৩ হাজার টাকা করে ভাতা প্রদানের দাবি জানাই। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মানুষরা যাতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেজন্য সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বরাদ্দের দাবি জানাই।

প্রতিবন্ধী ব্যক্তি অধিকার পরিষদের আহ্বায়ক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শোয়ের খান প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম