নারায়ণগঞ্জে জাহাজে বিস্ফোরণ: দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ১৫:৪৮আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজে বিস্ফোরণের ঘটনায় মো. সোহেল (৩৭) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুন) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

নিহত অন্যরা হলেন- তাজুল ইসলাম (৩৩), মো. হুমায়ুন কবির (৫৪) ও মো. রুবেল (৩৮)। শনিবার (১০ জুন) দিনগত রাত ১টার দিকে মারা যান রুবেল। হুমায়ুন কবির মারা যান রাত ১০টার দিকে। এর আগে তাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোহেল এর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট আট জন ভর্তি হন। তাদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইমতিয়াজ নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার (৪ জুন) সকালে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম