নাশকতার মামলা

বিএনপি নেতা মজনু ও যুবদল নেতা মুন্না একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৯:১৯আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:১৯

রাজধানীর মতিঝিল থানার নাশকতার পৃথক দুই মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ জুন) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মতিঝিল থানার পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তাদের জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এ তথ্য জানান।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ২০২১ সালের ২৯ আগস্ট বেলা ১১টায় মতিঝিল থানার আরকে মিশন ওয়াজ রোডের ওপর যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় বিস্ফোরক আইন ও দণ্ডবিধি আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম