হাইওয়ে পুলিশ প্রধানের নির্দেশনা

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী গাড়ি থামানো যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৫:২৮আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫:২৮

হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মো. শাহাবুদ্দিন খান বলেছেন, কোনও পশুবাহী গাড়ির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মহাসড়কে গাড়ি থামানো যাবে না। কেউ গাড়ি থামালে বরদাশত করা হবে না। পশুবাহী গাড়ির গন্তব্য কোথায় সেব্যাপারে প্রতিটি গাড়ির সামনে ব্যানার টানিয়ে চলাচলের পরামর্শ দেন তিনি।

বুধবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দফতরে হাইওয়ে পুলিশের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাইওয়ে পুলিশ প্রধান বলেন, কোনও গরুর হাটের ভলান্টিয়ার জোর করে বা বাধা দিয়ে পশুবাহী গাড়ি কোনও হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুবাহী গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনও ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন ও পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের বলছি, চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারীরা যাতে কোনও ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা  উপস্থিত ছিলেন।

/আরটি/এফএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম