৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার ঢাবি ছাত্র!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৬:৫৯আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭:৩১

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো– দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)। বুধবার বিকালে রাষ্ট্রীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বুধবার সকাল পৌনে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ৯৯৯-এ ফোন করে জানান, তার হলের জুনিয়র ও ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র বান্ধবীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার (১৩ জুন) রাতে মালিবাগ গিয়েছিল। ভোররাতের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এসময় তার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছিল।

ওই শিক্ষার্থী আরও জানান, মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিলেন তাকে খুব মারধর করা হয়েছে এবং বিবস্ত্র করে ছবি তোলা হয়েছে। এখন এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না। এ অবস্থায় কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

আনোয়ার সাত্তার বলেন, ফোন পেয়ে ৯৯৯ অফিস থেকে তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় আটক শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার আটক শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করে। এসময় অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম