কোর্ট রিপোর্টারদের জন্য মিডিয়া সেল করে দিলো ঢাকা জেলা প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ২১:২৫আপডেট : ১৪ জুন ২০২৩, ২১:২৫

আদালত বিটে কর্মরত সাংবাদিকদের মিডিয়া সেল করে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার (১৪ জুন) দুপুরে লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় তিনি বলেন, ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন।

এসময় স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম হেদায়েতুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোর্ট রিপোর্টারদের জন্য মিডিয়া সেল করে দিলো ঢাকা জেলা প্রশাসন

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অনেকগুলো আদালতের অবস্থান। এ এলাকায় অনেক সাংবাদিক কাজ করেন। তাদের বসার কোনও জায়গা ছিল না। আমাদের কাছে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নেতারা বসার জায়গার জন্য বলেন। সেজন্য এখানে মিডিয়া সেল করেছি। এ এলাকায় যারা কাজ করেন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সদস্যরা যারা রয়েছেন সবাই এখানেই  বসবেন।

মমিনুর রহমান বলেন, আমরা জেলা প্রশাসন ও সাংবাদিকেরা একসঙ্গে কাজ করবো। আমরা চাই না এ ঢাকা, পুরান ঢাকা বা বাংলাদেশের এই অঞ্চলকে কেন্দ্র করে কোনও ধরনের নেতিবাচক ঘটনা ঘটুক। কোনও ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন যাতে না হয়, কোনও ধরনের নাশকতামূলক-অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেভাবেই আমরা কাজ করছি।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম