বিএসএফের দক্ষতার অভাবে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা: বিজিবি মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৬:৩৯আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬:৫২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের মোটিভেশন ও মনিটরিংয়ের অভাব রয়েছে। সে কারণে অনেক ক্ষেত্রে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৫ জুন) বিজিবি সদর দফতর পিলখানায় ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাপরিচালক।

তিনি বলেন, সীমান্তে বিএসএফের লোয়ার লেভেলে যারা কাজ করে, তাদের মোটিভেশনের অভাব বা অন্য কোনও কারণ থাকতে পারে। সীমান্ত হত্যা বন্ধে আমি এসব বিষয় গুরুত্ব দিয়েছি সম্মেলনে। বিএসএফ যদি তাদের কন্ট্রোলিংয়ের বিষয়টি আরও বাড়ায় এবং এসব বিষয় যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এসব বিষয়ে সুফল পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে, যা অনেকটা কোয়েনসিডেন্ট। তবে সীমান্তে যেকোনও হত্যাকাণ্ডের ঘটনা বিজিবি কিংবা বিএসএফের জন্য বিব্রতকর।

উল্লেখ্য, গত ১১ জুন থেকে ১৪ জন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম