নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে: সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ০২:০৮আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৩১

আগামী নির্বাচন যেন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সে জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

রবিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি এটি একটি গণমুখী বাজেট। যদিও বিরোধীরা সমালোচনা করেন। আমাদের দেশে তো একটি রেওয়াজ আছেই। সরকারি দল যখন বাজেট ঘোষণা করে বিরোধী দল তার বিরোধিতা করবেই। মিছিলের জন্য আগে থেকেই লোক তৈরি থাকে। বিজ্ঞপ্তি আর বিবৃতি রেডি থাকে যে ‘গণবিরোধী বাজেট’। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাইরে যে কয়জন হাতেগোনা নেতৃত্ব, তার মধ্যে শেখ হাসিনার নাম বললে বিশ্বব্যাপী সবাই জানে।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদী জিয়াউর রহমানের সেই দল, জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি, তার নাম বিএনপি। সেই বিএনপি বেসিক্যালি নো পার্টি। একটি ক্লাবে রূপান্তরিত যে দল, সেই দল সরকার যা-ই করছে, তার বিরুদ্ধে বলছে। কোন রাজনৈতিক আদর্শ নিয়ে তারা এগোচ্ছে? বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আজ সরকারের ভালো দিকটা সমালোচনা না করে অন্ততপক্ষে বলা উচিত ছিল এই সরকারের এই এই কাজগুলোকে আমরা সমর্থন করি। কিন্তু সেটা তারা না করে সরকারের বিরুদ্ধে বলেই যাচ্ছে।

সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর বলেন, ঋণখেলাপি যারা আছেন, অবশ্যই তাদের বাংলাদেশ সরকার যাতে কোনও ধরনের সুযোগ-সুবিধা না দেয়, সে জন্য আহ্বান জানাই। তাদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয়, আপনারা প্রকাশ করুন। বিরোধী দল অভিযোগ করছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, আমি আহ্বান জানাবো বিরোধী দলকে, আপনাদের কাছে যদি তালিকা থাকে, সেই তালিকা প্রকাশ করুন। জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, তারা (বিএনপি) সেটি না করে যাতে আগামী নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয়, সে জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারছে না। জেনারেল জিয়ার মতো স্বৈরাচারী এরশাদও জোর করে ক্ষমতা দখল করেছিলেন। আমরা এই দুই ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশে গণতন্ত্র এনেছি।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম