অবৈধ ইটভাটা বন্ধে ৩ পার্বত্য জেলার ডিসিকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৪:৫১আপডেট : ১৯ জুন ২০২৩, ১৪:৫২

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসককে (ডিসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জুন) মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতিবস্থা তুলে দেন। স্থিতিবস্থা তুলে দেওয়ার পরও ইটভাটা মালিকেরা প্রশাসনের সামনে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন।

কিন্তু অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ধ্বংস হচ্ছে। অন্যদিকে এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা রয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি এক নির্দেশনায় সব জেলা প্রশাসকদের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সে বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে রাঙামাটির জেলা প্রসাশক মোহাম্মদ মিজানুর রহমান, খাগড়াছড়ির মো. সহিদুজ্জামান এবং বান্দরবানের ইয়াছমিন পারভীন তিবরীজিকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ নিজ জেলায় ইট ভাটার কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ করার নোটিশ পাঠানো হয়েছে।

অন্যথায় জেলা প্রশাসকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুসারে ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও আইনজীবী তার নোটিশে জানিয়েছেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম