ডেসটিনির পরিচালনা পর্ষদ থেকে দুজনের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ২১:৫০আপডেট : ১৯ জুন ২০২৩, ২১:৫০

আলোচিত প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার মারগুব কবির।

সোমবার (১৯ জুন) ব্যারিস্টার তাইসীর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও ব্যারিস্টার মারগুব কবির ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা পদত্যাগের বিষয়টি হাইকোর্টকে অবহিত করেছি। আদালত পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ফলে ডেসটিনির পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে নতুন করে হাইকোর্টের আদেশের অপেক্ষায় রয়েছি।

এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনুপস্থিতির কারণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে আদালতে আবেদন জানানো হয়।

হাইকোর্টে আবেদনকারীরা হলেন— ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।

ওই আবেদনের শুনানি নিয়ে ২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দেন হাইকোর্ট। আদালত কর্তৃক দায়িত্ব দেওয়া অন্য সদস্যরা হলেন— সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

 জানা গেছে, ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ৪৯ জনের মধ্যে ১৬ জন শেয়ারহোল্ডার আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং ৯ সদস্যের বোর্ড পুনর্গঠনের আদেশ দেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী