মেট্রোরেল চলাচলের হেডওয়ে টাইমে পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৬:৪৬আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৪৮

মেট্রোরেলের হেডওয়ে টাইমে (দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য) পরিবর্তন আনছে যানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ২২ জুন থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (১৯ জুন) ডিএমটিসিএলের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনের হেডওয়ে পরিবর্তন করা হবে।

পরিবর্তিত সময় সূচি অনুযায়ী– রবিবার থেকে বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে সকাল ১১টি পর্যন্ত পিক আওয়ারে মেট্রোরেল চলবে ১০ মিনিট পরপর। সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত অপ পিক আওয়ারের চলবে ১৫ মিনিট পরপর। আবার বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে মেট্রোরেল ১০ মিনিট পরপর চলাচল করবে।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে সকাল ১১টি পর্যন্ত অফ পিক আওয়ারে মেট্রোরেল ১২ মিনিট পর পর চলবে। সকাল ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

তবে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধে কোনও পরিবর্তন আনা হয়নি। তা আগের মতো শুক্রবারই থাকবে। এছাড়া আগামী ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ জুন মেট্রোরেলের হেডওয়ে পরিবর্তন করা হয়েছিল। গত ৩১ মে থেকে যাত্রীদের সুবিধার্থে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচল শুরু হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম