দুই সিটির ভোটে অনিয়মের কোনও খবর নেই: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১১:৫৭আপডেট : ২১ জুন ২০২৩, ১১:৫৭

ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটে অনিয়মের খবর নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) রাজধানীর নির্বাচন ভবনে সিসি ক্যামেরা ভোট পর্যবেক্ষণে শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনও অনিয়ম বা বিশৃঙ্খলার কোনও তথ্য পাইনি। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নেই।

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি আরও বলেন, উপস্থিতি বেশ ভালো। সিলেটের কোনও কোনও কেন্দ্রে কয়েক দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তাই দু-একটা কেন্দ্রে একটু কম, আর সব জায়গায় ভালো। রাজশাহীতে তো খুব-ই ভালো।

তিনি আরও জানান, এ পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে জটিলতা সংক্রান্ত কোনও খবরও আসেনি। শুরুতে শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্য হয়েছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ওটা নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তখন ওখানেই ছিলেন। ওটা ঠিক সময়েই শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে খুব একটা তথ্য আসেনি।

তবে ইভিএমে যদি ত্রুটি দেখা দিলে সেটা মোকাবিলা করার সক্ষমতাও আছে জানিয়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ইভিএমে যদি কোনও ত্রুটি দেখা দেয়, তাহলে আপনারা জানেন যে আমাদের ব্যাকআপ মেশিন আছে, কারিগরি টিম আছে। যদি কোনও সমস্যা হয়, আমরা সঙ্গে সঙ্গেই সেটা দূর করার চেষ্টা করবো।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম