ঈদে ঘরমুখো মানুষকে যেসব পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ১৬:০৮আপডেট : ২২ জুন ২০২৩, ১৬:৩০

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকট আত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২২ জুন) ডিএমপি সদর দফতরে ঈদ উপলক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে এক ব্রিফে এ আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ফাঁকা ঢাকাতে যাতে চুরি ডাকাতি না হয় সে জন্য ব্যবস্থা নেবো। ঢাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারা যখন চার পাঁচ দিনের জন্য বাসা ফাঁকা রেখে বাড়িঘরে যাবেন, তখন দয়া করে মূল্যবান বস্তু অর্থাৎ নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে ব্যাংকে রাখেন বা নিকট আত্মীয় বা বন্ধুবান্ধব বা যারা থাকবেন তাদের কাছে জমা রেখে যাবেন। ফাঁকা বাসায় কোনও দুষ্কৃতকারী যদি ঢুকে তাহলে মূল্যবান বস্তু চুরির ভয় থাকবে না।

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, আমরা আশা করছি এবার মানুষ স্বস্তিতে যানজটমুক্তভাবে বাড়ি ফিরতে পারবে। যেসব রাস্তা ভাঙা আছে, সেগুলো মেরামত করা হচ্ছে।

গাবতলী, মহাখালী, সায়েদাবাদে স্পেশাল ব্যবস্থাপনা থাকবে জানিয়ে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে আমাদের অবহিত করবেন। আমরা এসব বিষয় মনিটর করবো।

মহাসড়কের পাশে গরুর হাট বসানো প্রসঙ্গে কমিশনার বলেন, হাইওয়ের পাশে গরুর হাট কোনোমতেই বসতে দেওয়া হবে না। কেউ বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গরু নিয়ে টানাটানি করা যাবে না। গাড়ির সামনে লেখা থাকবে কোন হাটে যাবে। টানাটানি করলে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদ জামাতে নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, ঈদের জামাতে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রত্যেকটা এলাকায় ফুট ও মোবাইল পেট্রোল থাকবে। রিজার্ভ পুলিশ থাকবে।

/আরটি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম