ঈদ বকশিশ ও লক্কড়-ঝক্কড় বাস নিয়ে নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৭:১৪আপডেট : ২৩ জুন ২০২৩, ১৭:৪৯

আসন্ন ঈদুল আজহায় ‘ঈদ বকশিশের’ নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া যাবে না। ঢাকার লক্কড়-ঝক্কড় বাস শহরের বাইরে রিজার্ভে পাঠানো যাবে না। বৈধ লাইসেন্স ছাড়া এবং ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি আলোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২০টি পরিবহন কোম্পানিকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সামদানী বলেন, নির্দেশনায় সায়েদাবাদ ও মহাখালীসহ বাস টার্মিনালগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিক সমন্বয়ে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে বলা হয়েছে। টিম সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে সভায় ঢাকার সব রুটের বাস মালিক সমিতি ও পরিবহন কোম্পানি, গাবতলী ছাড়া সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম