স্বামী হত্যার দায় স্বীকার করে আদালতে স্ত্রীর জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৮:৩২আপডেট : ২৩ জুন ২০২৩, ১৮:৩৬

দাম্পত্য কলহের জেরে রাজধানীর মোহাম্মদপুরে স্বামী শামীম মিয়াকে কুপিয়ে হত্যা মামলায় স্ত্রী মোছা. বানু বেগম আদালতে দোষ স্বীকার করেছেন।

শুক্রবার (২৩ জুন) আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান। এরপর বানু বেগম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে জানায়, শামীম মিয়া একজন রিকশাচালক। আসামি বানু বেগম তার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য বানুকে তার স্বামী প্রায়ই মারধর করতেন। এ কারণে স্বামীকে কুপিয়ে হত্যা করে বানু। হত্যার পর গত বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৪টার দিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করেন বানু বেগম। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক