বিনিয়োগকারীদের জন্য বিএটি বাংলাদেশের ইএসজি প্রতিবেদন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ২৩:১২আপডেট : ২৪ জুন ২০২৩, ২৩:১২

পরিবেশ, সামাজিক ও সুশাসনে স্বচ্ছতা নিশ্চিত করে ইএসজি প্রতিবেদন ২০২২ প্রকাশ করেছে বিএটি বাংলাদেশ। দেশে প্রথম কোম্পানি হিসেবে গত বছর ইএসজি প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতায় এবার নিয়ে এলো দ্বিতীয় প্রতিবেদন।

ইএসজি প্রতিবেদন সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানকে তার কর্মকাণ্ড প্রকাশ করতে এবং নিয়ম-কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করে। পুঁজিবাজারের তালিকাভুক্ত বিএটি বাংলাদেশ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের জন্য।

প্রতিষ্ঠানের বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে, বিএটি বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ঠিক করেছে; যার মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও মানুষের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি।

প্রতিষ্ঠানটি তাদের ইএসজি উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে আটটি অর্জনে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি