মাদক মামলায় গায়ক ঋতুরাজের বিরুদ্ধে আদালতে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১১:১৩আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:১৭

কোক স্টুডিও বাংলা’র গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া গায়ক ঋতুরাজ বৈদ্যকে দুই মাস আগে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। সেই মামলার তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছেন পুলিশ। 

সোমবার (২৬ জুন) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জুন আদালতে মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. এছকান্দার আলী সরদার এ চার্জশিট দাখিল করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানকে তার চালক অতুল চন্দ্র মন্ডল গুলশানে নিয়ে যান। গুলশানের রুপায়ন টাওয়ারের সামনে মেইন রাস্তার পাশে গাড়িতে বসে ছিলেন অতুল চন্দ্র। এমন সময় ঋতুরাজ মদ্যপ অবস্থায় পায়ে হেঁটে গাড়ির সামনে এসে গতিরোধ করেন এবং গাড়ি সরাতে বলেন। গাড়ি সরাতে দেরি করলে ঋতুরাজ উত্তেজিত হয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, এসময় সরকারি গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, গাড়ির বাম সাইডের লুকিং গ্লাস, বাম সাইডের হেড লাইড ভেঙে ফেলেন। ফ্ল্যাগ স্ট্যান্ড দিয়ে অতুলকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে ফেলে। তখন ঋতুরাজ তাকে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি মেরে জখম করেন। কাছে থাকা ৩ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়। মারধর ও গাড়ি ভাংচুর করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঋতুরাজ চলে যান।

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরদিন ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন গুলশান থানার সচিবের গাড়ি ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়। চালক অতুল চন্দ্র মণ্ডল বাদি হয়ে এ মামলা করেন।

পরবর্তী সময়ে গত ২৫ এপ্রিল মাদকের মামলায় এবং ৩০ এপ্রিল মারধর ও ভাংচুরের পৃথক দুই মামলায় তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম