হাটে ক্রেতা নেই, আছে গরু দেখার ভিড়

আতিক হাসান শুভ
২৬ জুন ২০২৩, ১৮:০১আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:১৯

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। তবে এখনও জমে ওঠেনি পুরান ঢাকার কোরবানির পশুর হাট। চুপচাপ বসে থেকে সময় কাটছে দূরদূরান্ত থেকে গরু নিয়ে আসা ব্যাপারীদের। সোমবার (২৬ জুন) পুরান ঢাকার বেশ কয়েকটি গরুর হাট ঘুরে দেখা যায়, হাটে ক্রেতা নেই, কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবাই ঘুরে ঘুরে গরু দেখছেন, কিন্তু তেমন কেউ কিনেছেন না।

সরেজমিন পুরান ঢাকার ধোলাইখাল ও পোস্তগোলা শ্মশানঘাটের গরুর হাট ঘুরে দেখা যায়, লোকজন ঘুরে ঘুরে একের পর এক গরু দেখছেন। দরদাম করছেন, কিন্তু তেমন কেউ কিনছেন না। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি। অন্যদিকে গরু ব্যবসায়ীরা বলছেন, গরু পালনে খরচ বেড়েছে। সেই তুলনায় দাম বেশি না। এখন বিক্রি না হলেও ঈদের আগের দিন চওড়া দামে গরু বিক্রির আশা করছেন তারা।

ক্রেতা বাড়ার অপেক্ষায় অলস দিন কাটছে গরুর ব্যাপারীদের

ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার ঢাকায় ১৮টি কোরবানির গরু নিয়ে এসেছেন কুদ্দুস ব্যাপারী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত চার দিনের মধ্যে কেবল একটি গরু বিক্রি করেছি। আমরা তিন ভাই গরুর ব্যাপারী। সবাই এখানে একসঙ্গে গরু বিক্রি করতে আসছি। হাটে সবাই আসছে, ঘুরে ঘুরে দেখছে। কেউ কেউ দামাদামি করছে, কিন্তু তেমন কেউ কিনছে না। আশপাশেও গরু বিক্রি হচ্ছে না খুব একটা। আমার খামার থেকে এবার দেখে দেখে কোরবানির জন্য ভালো গরুগুলো বিক্রি করতে আনছি। আমি আশাবাদী আজ রাত বা আগামীকাল থেকে গরুর হাট জমজমাট হবে।

ক্রেতা জয়নাল মুন্সী বলেন, গতকালও হাটে এসেছি। হাটে গরু আসছে একের পর এক। দেখে শুনে সুন্দর একটা গরু কিনবো। কোরবানি যেহেতু আল্লাহর খুশির জন্য তাই নিজের সামর্থ্য অনুযায়ী হাটের সবচেয়ে সেরা গরুটা আল্লাহর নামে উৎসর্গ করবো। এজন্য ঘুরে ঘুরে দেখছি। এখনও কিনছি না। তাছাড়া এখন কিনলে রাখার আরেকটা সমস্যা। এ জন্য ঈদের আগের দিন কিনবো। আশা করছি তেমন কোনও সমস্যা হবে না।

দূরদূরান্ত থেকে একটু বেশি লাভের আশায় রাজধানীতে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা

 আরেক গরুর ব্যাপারী আবু সাঈদ বলেন, অনেকে বলছে গরুর দাম বেশি। তাই না কিনেই এদিক সেদিক ছুটাছুটি করছে। গরু পালনে আগের চেয়ে দ্বিগুণ খরচ বেড়েছে। তাহলে আমরা কি লোকসান দিয়ে গরু বিক্রি করতে আসছি নাকি? আমাদের খরচ যেমন হয়েছে, সবকিছু বাদ দিয়ে অল্প-স্বল্প লাভ ধরে বিক্রির চেষ্টা করছি। বিক্রি হলে ভালো, নয়তো আবার খামারে নিয়ে যাবো। যতগুলো গরু আনছি অর্ধেক বিক্রি করতে পারলেই চলবে।

প্রতিদিনই গরু আসছে রাজধানীর হাটগুলোতে

মোতালেব হোসেন নামের আরেকজন ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। ছোট ছোট গরু এক দেড় লাখ টাকা দাম চায়। বেশ কয়েকটা গরু দামাদামি করলাম, কিন্তু দামে মিলছে না। তাই হাটে ঘোরাঘুরি করছি। আমি প্রতি বছর একাই কোরবানি দেই। কিন্তু গত বছর একটা সমস্যার কারণে তিন শরিক মিলে একটা গরু কোরবানি দিয়েছি। এবার ইচ্ছে আছে একা দেওয়ার। যদি সে রকম গরু পাই তো একাই দেবো। নয়তো শরিকে। আমার বাসা কাছেই আছে। শেষ মুহূর্তে একটা কিনে নেবো।

উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। এরমধ্যে উত্তর সিটি করপোরেশনে ১০টি স্থানে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯টি স্থানে পশুর হাট বসেছে। বাংলাদেশে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

ছবি: প্রতিবেদক

আরও পড়ুন-

রাজধানীর যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট

গরুর দাম চড়া, রাজধানীতে বাড়ছে শরিক পদ্ধতিতে কোরবানি

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা