রাজধানীর যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ০৯:৩৭আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৩৭

এবছর পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। ইতোমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের স্থান সুনির্দিষ্ট করেছে।এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ১০টি স্থানে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯টি স্থানে পশুর হাট বসবে। বাংলাদেশে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

হাজারিবাগে কোরবানির পশুর হাটে আসতে শুরু করেছে গরু (ছবি: ফোকাস বাংলা)

উত্তর সিটির পশুর হাট

ঢাকা উত্তর সিটির যেসব এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হলো— উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশের জামালপুর প্রপার্টিজের খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক ই, এফ, জি, এইচ পর্যন্ত অংশের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর ৬ নম্বর ইস্টার্ন হাউজিং, মিরপুর ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমান নগর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা, গাবতলী গবাদিপশুর হাট।

বিক্রি এখনও তেমন একটা শুরু না হলেও রাজধানীতে হাটগুলোতে চলে এসেছে অনেক গরু, হাজারিবাগ হাটের দৃশ্য (ছবি: ফোকাস বাংলা)

দক্ষিণ সিটির পশুর হাট

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটগুলো বসবে– যাত্রাবাড়ী দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ–সংলগ্ন উন্মুক্ত এলাকা।

লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু নিয়ে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে আসছেন (ছবি: ফোকাস বাংলা)

ঈদের দিনসহ পাঁচ দিন বেচাকেনা চলবে এই হাটগুলোতে। বেশ কয়েকটি হাটে নগদ আদান-প্রদানের ঝক্কি এড়াতে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে।

বিক্রি জমে না উঠলেও গরু আসতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে (ছবি: ফোকাস বাংলা)

 

/জেডএ/এফএস/
সম্পর্কিত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা