যুক্তরাজ্যের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুন ২০২৩, ০১:০০আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:০০

‘সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার্স স্কিমের’ আওতায় প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাজ্যে। এতে নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন একটি ব্রিফিং সেশনের আয়োজন করে।

ব্রিটিশ আন্তর্জাতিক নিয়োগ সংস্থা- রিজেন্সি রিক্রুটমেন্ট লিমিটেড এই শ্রমিকদের ব্রিটিশ খামারের জন্য নিয়োগ দেয় এবং তারাই তাদের যুক্তরাজ্যে ভ্রমণের ব্যবস্থা করে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ব্যবস্থায় যুক্ত ছিল।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম কর্মীদের ব্রিফ করার সময় বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং যুক্তরাজ্যের খামার খাতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুবিধার্থে যুক্তরাজ্যের মৌসুমী কৃষি কর্মী প্রকল্পের সব নিয়ম-কানুন মেনে চলার গুরুত্বের ওপর জোর দেন। .

হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিদেশি কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি কর্মীদের জন্য নিয়মিত অভিবাসনের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'অভিবাসী বাংলাদেশি কর্মীরা এখন অনেক দেশে মর্যাদার সঙ্গে কাজ করছেন। আরও বেশি রেমিট্যান্স উপার্জনের পাশাপাশি দেশকে গড়ে তুলছেন। বাংলাদেশের জন্য তারা ইতিবাচক ভাবমূর্তি।'

রিজেন্সি রিক্রুটমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রওসোনারা বেগম বলেন, ‘যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা মেটাতে রিজেন্সি রিক্রুটমেন্ট এই স্কিমের আওতায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের প্রচেষ্টা অব্যাহত রাখবে।'

খামারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা প্রথমবারের মতো যুক্তরাজ্যের কৃষি শিল্পের উৎস দেশ হিসেবে বাংলাদেশকে দেখে আনন্দিত। আমাদের বিশ্বাস আরও কঠোর পরিশ্রমী বাংলাদেশিরা ভবিষ্যতে মৌসুমী শ্রমিক প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান খুঁজে পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজেন্সির রিক্রুটমেন্ট ডিরেক্টর নাসিম তালুকদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শালিম আবস এবং লিয়াজোন কনসালটেন্ট মাহবুব নূর ম্যাবস। তারা কর্মীরা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রতিশ্রুতি দেন নিয়ম-কানুন মেনে কাজ করার।

অনুষ্ঠানে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

/এসপি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম