রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ০৩:০৫আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:০৬

রাজধানীর মোহাম্মদপুরে ১৪ তলা ভবনের পাঁচ তলায় আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ আসে। রাত ১২টা ৩০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিপরীতে শাহজাহান রোডে একটি আবাসিক ভবনের ১৪ তলার পাঁচ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসিন্দাদের নামিয়ে আনেন। মোহাম্মদপুর ও কল্যাণপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় রাত ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভবনে তল্লাশি করে ৬০ থেকে ৬৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এসব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।’

/আরটি//এসপি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম