ঢাকাবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

যথাসময়ে বর্জ্য অপসারণের আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ১০:১৫আপডেট : ২৯ জুন ২০২৩, ১০:১৫

ঢাকার উত্তর ও  দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানান তারা। এ সময় যথাসময়ে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই মেয়র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাষ্ট্রীয় পদস্থ ব্যাক্তিরাসহ আমরা দুই মেয়র এখানে নামাজ পড়েছি। আমরা প্রথমেই ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। এই জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে তৈরি করা হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরও কোনও অসুবিধা হয়নি। সব মুসল্লি অত্যন্ত সুষ্ঠুভাবে নামাজে অংশ নিতে পেরেছেন। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা এভাবেই প্রস্তুতি রাখব যাতে করে আবহাওয়া বৈরী হলেও ঈদের জামাতে কোনও সমস্যা না হয়।

একসঙ্গে ঈদের নামোজে অংশ নেওয়ার পর ঢাকার দুই মেয়রের শুভেচ্ছা বিনিময়

কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে মেয়র তাপস বলেন, বর্জ্য অপসারণে আমাদের দুই সিটি করপোরেশন ব্যাপক কর্মযজ্ঞ থাকে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এ বর্জ্য অপসারণ করতে পারব। গতবারও যেভাবে আমরা সফল হয়েছি, এবার তারও আগে আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারব।

তিনি বলেন, আমাদের শাড়ে তিনশ যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে। প্রায় ১০ হাজার জনবল মাঠে কাজ করবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারব। তবে আমি যেটা আগে নিবেদন করেছি সেটা আবার করব, দুই দিনের মধ্যে যেন সবাই পশু কোরবানির কাজটি সম্পন্ন করেন। কোনোভাবেই তৃতীয় দিনে যেন না যায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, আগে বৃষ্টি হলে ঢাকাবাসী আটকে যেত। আজ এত বৃষ্টি হওয়ার পরও কোথাও মানুষের সমস্যা হয়নি।

বর্জ্য অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কত তাড়াতাড়ি বর্জ্যগুলো সরাতে পারব তা নির্ভর করবে এলাকাবাসীর ওপর। এলাকাবাসী যত্রতত্র যেন ময়লাগুলো না ফেলে রাখে। আমরা প্রত্যেককেই বায়োডিগ্রেবল পলিথিন দিয়েছি। আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন নিজ নিজ ময়লা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে। আমাদের প্রায় ১১ হাজার কর্মী কাজ করেছে। তাদের সহযোগিতা করবেন।

এসময় কোরবানি দিয়ে যারা বাড়ি চলে যাবেন তাদের পানি জমতে পারে এমন পাত্র উল্টিয়ে রেখে যেতে অনুরোধ করেছেন মেয়র আতিক।

এর আগে ঈদের দিনেই রাজধানীতে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দ্রুত ও নির্ধারিত সময়ে এ বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশন প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর দুইটা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি আট ঘণ্টায় এ বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

 

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম