বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ২০:০০আপডেট : ২৯ জুন ২০২৩, ২০:২০

ঈদের ছুটিতে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে স্পিডগান ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। সড়ক-মহাসড়কে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালেই তা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (২৯ জুন) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. শাহাবুদ্দিন খান বলেন, সড়ক-মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে। ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনা এড়াতে গণপরিবহনের গতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু মহাসড়ক নয়, ঈদের পর আঞ্চলিক মহাসড়কগুলোতে মোটরসাইকেলের বেপরোয়া গতি রুখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে মহাসড়কে কম বয়সীদের মোটরসাইকেলে বেপরোয়া চলাচল প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ‌‌।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম