হলি আর্টিজান মামলা: এ মাসেই শেষ হচ্ছে ডেথ রেফারেন্স-আপিলের শুনানি

বাহাউদ্দিন ইমরান
০১ জুলাই ২০২৩, ০৯:০০আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৯:০০

আলোচিত হলি আর্টিজান মামলার শুনানি শুরু করেছেন হাইকোর্টের নির্ধারিত বেঞ্চ। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই (জুলাই) শেষ হচ্ছে নৃশংস এই হামলার ঘটনায় করা মামলায় হাইকোর্টের শুনানি। আর শুনানিতে সব জঙ্গির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত। মুহূর্তেই যার খবর ছড়িয়ে পড়েছিল বাংলাদেশসহ সমগ্র বিশ্বে। সেদিন জঙ্গিদের হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়েছিল। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছিলেন পুলিশের দুই কর্মকর্তা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শ্বাসরুদ্ধকর অভিযানে আক্রমণকারী জঙ্গিরাও সবাই নিহত হয়েছিল। পরে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছিল পুলিশ।

মামলার বিচারে ২০১৮ সালের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর মামলার রায়ে ৭ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে খালাস দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো—হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়।

এরপর নিয়ম অনুসারে ২০১৯ সালের ৫ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও খালাস চেয়ে আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। বিচারিক আদালতের এসব নথির মধ্যে মামলার এজাহার, জব্দ তালিকা, চার্জশিট, সাক্ষীদের সাক্ষ্য ও রায়সহ মোট ২ হাজার ৩০৭ পৃষ্ঠার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় জমা করা হয়। পরে সেসব নথিপত্র একত্রিত করে আপিল শুনানির জন্য উত্থাপনের জন্য পেপারবুক তৈরির নির্দেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, নথিপত্রগুলো বিজি প্রেসে প্রস্তুত হলে তা ফেরত পাঠানো হয় হাইকোর্টে। এ পর্যায়ে মামলাটির শুনানির জন্য বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

চলতি বছরের জানুয়ারিতে মামলাটির শুনানির জন্য কার্য তালিকায় ওঠে। সর্বশেষ গত ৩, ১৫, ১৭ ও ১৮ মে মামলাটির শুনানি হয়।

তবে চলতি মাসেই মামলাটির শুনানি শেষ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে সরকার সমগ্র বিশ্বের কাছে জিরো টলারেন্স দেখিয়েছে। আমরাও গুরুত্বের সঙ্গে নিয়েছি, দ্রুত মামলাটি শেষ করার। আশা করছি চলতি মাসেই মামলাটির শুনানি শেষ হবে। একজন বিচারপতি হজে গিয়েছেন, তিনি ফেরার পর দুই  থেকে তিন কার্যদিবসে এই মামলার শুনানি শেষ হয়ে যাবে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা