ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১১:২৪আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৩:০৫

রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম